নিজের গ্রামের বাড়িতে গেলে কি কসর পড়তে হবে?ঈদুল ফিতর: নতুন জীবনের উদ্বোধন ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবসপবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার ক্ষমাকারীদের আল্লাহপাক ভালোবাসেন
No icon

ভালো বা মন্দ কিছু দেখলে রাসুল (সা.) যে দোয়া পড়তেন

আনন্দ-সুখ কিংবা দুঃখ-কষ্ট সবই মহান আল্লাহর পক্ষ থেকে। আনন্দের মুহূর্তে যেমন তাঁর প্রশংসা করা কর্তব্য তেমনি দুঃখ-কষ্টের সময়েও তার কাছে আত্মসমর্পণ করা জরুরি। তাই রাসুল (সা.) কোনো আনন্দের কোনো কিছু দেখলে বলতেন - (الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ) উচ্চারণ আলহামদুলিল্লাহ আল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত ।

অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য যার নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়।

আর যখন কোনো অপছন্দনীয় কিছু দেখতেন তখন বলতেন - الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ

উচ্চারণ : আল্লাহমদুলিল্লাহি আলা কুল্লি হাল। অর্থ : সব প্রশংসা সব অবস্থায় মহান আল্লাহর জন্য।

আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কোনো পছন্দনীয় কিছু দেখতেন তিনি বলতেন, আলহামদুলিল্লাহ আল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত । আর যখন কোনো অপছন্দনীয় কিছু দেখতেন তিনি বলতেন, আল্লাহমদুলিল্লাহি আলা কুল্লি হাল।

(ইবনে মাজাহ, হাদিস : ৩৮০৩)