নিজের গ্রামের বাড়িতে গেলে কি কসর পড়তে হবে?ঈদুল ফিতর: নতুন জীবনের উদ্বোধন ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবসপবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার ক্ষমাকারীদের আল্লাহপাক ভালোবাসেন
No icon

রমজান মুমিনের জীবনে যেভাবে পরিবর্তন আনে

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৫)

উল্লিখিত আয়াতের ভাষ্য অনুযায়ী কোরআন সাধারণভাবে মানবজাতির জন্য পথনির্দেশক, তবে অন্য আয়াত থেকে বোঝা যায়, যারা আল্লাহভীরু তারা কোরআন দ্বারা বেশি উপকৃত হয়। মহান আল্লাহ বলেন, ‘আলিফ-লাম-মিম, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই, আল্লাহভীরুদের জন্য পথনির্দেশক।